শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডন, দুবাই ও কুয়ালালামপুর রুট বাদে বিমানের সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে বিমান এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া কলকাতা, দিল্লি, কুয়েত ও ম্যানচেস্টার রুটের ফ্লাইটসমূহ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, এসব দেশগুলোতে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এ কারণে বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর আগে করোনা পরিস্থিতির কারণে দুই মাসের বেশি সময় বিমানের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

এরপর সম্পূর্ণ নতুন রূপে চালু হয় বিমানের ফ্লাইট। বোর্ডিং কার্ড ইস্যুর সময় প্রত্যেক যাত্রীকে ট্রাভেল কিট প্রদান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের আসন বন্টন করা হয়। কেবিন ক্রুদের পিপিই পরে ফ্লাইটে যাত্রী সেবা দেওয়া, যথাযথভাবে উড়োজাহাজ জীবাণুমুক্তকরণ, পরিবর্তিত খাদ্য সেবা প্রবর্তনসহ যাত্রীদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশ বজায় রেখে ফ্লাইট চালু রাখে বিমান।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ