সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মিনিটেই প্রাক্তন হয়ে গেলেন সুয়ারেজ

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন কোচ হয়ে এসেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন রোনাল্ড কোম্যান। তাঁর একটা ফোন কলেই বার্সা থেকে বিদায় নিতে হচ্ছে লুইস সুয়ারেজকে। উরুগুয়ান তারকার সঙ্গে এক মিনিটের ফোনালাপেই ডাচ কোচ জানিয়ে দেন, তাঁর পরিকল্পনায় নেই সুয়ারেজ। আর এটা জানার পরেই ক্ষোভে ফেটে পড়েন সুয়ারেজ। এমনটাই খবর স্পেনের সংবাদমাধ্যমে।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বার্সেলোনা। চাকরি যায় বার্সা কোচ সেতিয়েনের। রোনাল্ড কোম্যানকে কোচ করে আনা হয় ন্যু ক্যাম্পে। কোচের রিমোট কন্ট্রোল কোমানের হাতে ওঠার পরেই ক্লাবের তারকাদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের সঙ্গে কথা বলেন। ফোন করেন সুয়ারেজকে। ফোনেই জানিয়ে দেন হৃদয়বিদারক খবরটা।

বার্সার সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে সুয়ারেজের। তাঁর আইনজীবীরা বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। বার্সার সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে সুয়ারেজ রয়েছেন তিন নম্বরে। ক্যাটালান ক্লাবের হয়ে ১৯৮ গোল করা সুয়ারেজ এখনকার তালিকায় রয়েছেন মেসির পরেই।

দিন কয়েক আগেই খবর প্রকাশিত হয়েছিল বার্সা সভাপতি বার্তোমিউ বিক্রি করে দিতে চান ক্যাটালান ক্লাবের হয়ে চারটি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা লুইস সুয়ারেজকে। সেই প্রসঙ্গে উরুগুয়ের তারকা বলেন, ‘‘প্রেসিডেন্ট বেশ কয়েকটা নাম বললেও কেউ আমাকে বলেনি যে বার্সা আমাকে আর চায় না। যদি ক্লাব সত্যি সত্যি তা চায়, তা হলে আমাকে সরাসরি বলা হোক।’’ ক্লাবে থাকারই ইচ্ছা ছিল সুয়ারেজের। কিন্তু কোম্যানের একটা ফোন কলেই বার্সায় প্রাক্তন হয়ে গেলেন সুয়ারেজ।

বার্সা থেকে বাদ পড়ার দিনেই শোনা যাচ্ছে ফের তৈরি হতে পারে নেমার-সুয়ারেজ জুটি। ফরাসি ক্লাব পিএসজিতে কি দেখা যেতে পারে উরুগুয়ের স্ট্রাইকারকে?

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী