৩০ লাখ টাকা জরিমানা সিরাজুল ইসলাম মেডিকেলকে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রীসহ নানা অনিয়ম পেয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় শুরু হয় অভিযান। শেষ হয় বিকেলে। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান শেষে তিনি জানান, হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাবে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। হাসপাতালের রোগীদের জন্য ব্যবহৃত নানা সার্জিক্যাল সামগ্রীর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বলে আমরা দেখেছি। ল্যাবের ভেতরের অবস্থাও করুণ। এছাড়াও হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাব ও করোনা ইউনিট একই ফ্লোরে অবস্থিত। একটা হাসপাতালের এক ফ্লোরে কখনোই এ দুই ইউনিট রাখতে পারে না। এসব অনিয়মের কারণে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে স্বাস্থ্য অধিদফতরের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারা হাসপাতালটিকে অনিয়মগুলো সংশোধনের কিছু পরামর্শ দিয়েছে। এগুলো ঠিক করতে তাদের সাত দিনের সময় দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন