সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সতীর্থদের সতর্ক করলেন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলতে দলের সঙ্গে না গিয়ে বিশেষ চাটার্ড বিমানে সংযুক্ত আরব আমিরাতে গেলেন বিরাট কোহলি। দুবাই পৌঁছে সোমবারই সতীর্থদের সঙ্গে প্রথম ভার্চুয়াল সভা করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক।

আর এই ভার্চুয়াল সভায় সতীর্থদের চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করলেন কোহলি। বলে দিলেন, একটা ভুল হলেই নষ্ট হয়ে যেতে পারে পুরো টুর্নামেন্ট।

ক্রিকেট এদিন আলোচনার মূল বিষয়বস্তু ছিল না। মূলত করোনাকালে জৈব সুরক্ষা নিয়েই যাবতীয় আলোচনা গড়াল। আইপিএল চলাকালীন জৈব সুরক্ষার যাবতীয় নিয়ম-নীতি কী ভাবে মানা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের ভার্চুয়াল বৈঠকে।

সেখানেই বিরাট বলেন, “প্রথম দিনের প্র্যাকটিসের জন্য আমরা মুখিয়ে আছি। আর এটাও মাথায় রাখছি প্রথম দিন থেকেই আমরা দলের মধ্যে একটা সুন্দর সংস্কৃতি গড়ে তুলব। প্রত্যেকেই নিজেদের দায়িত্ব পালন করব।”

সতীর্থদের সতর্ক করে বিরাট কোহলি বলেন, “জৈব সুরক্ষার পদ্ধতি প্রতি পদক্ষেপে মেনে চলতে হবে। এর সঙ্গে কোনও আপোস করা চলবে না। মনে রাখতে হবে, আমাদের একটা ছোট্ট ভুল, পুরো টুর্নামেন্টটাকেই বানচাল করে দিতে পারে। সেটা আমরা কেউই চাই না।”

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী