ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে চালক নিহত 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে আরফাজ মিয়া(৪৫) নামে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।  সোমবার সকালে নাসিরনগর-সরাইল সড়কের কুন্ডায়  দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী চালক ও হেলপারসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সোমবার সকালে কাহেতুরা থেকে একটি সিএনজি সরাইল যাওয়ার পথে ট্রাক্টরের সাথে উপজেলার কুন্ডা সিএনবি পাড়ায় মুখোমুখি সংর্ঘষে সিএনজি চালক আরফাজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এসময় সানু মিয়া নামে একজন আহত হয় । নিহত আরফাজ কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিচুল হক জানান, নিহত সিএনজি চালক আরফাজের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাক্টর চালকসহ তিনজনকে আটক হয়েছে।নিহতের পরিবারের লিখিত অভিযোগের প্রাপ্তিতে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন