,

শ্রিংলার ঢাকা সফর দু’দেশের ভ্রাতৃত্ববোধ প্রতিফলিত করে : ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দু’দেশের ভ্রাতৃত্ববোধ যে প্রথম অগ্রাধিকার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা সফর সেটাই প্রতিফলিত করে। এ সফরে দু’দেশের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা, সীমান্ত অপরাধরোধে বেড়া দেওয়া এবং যৌথ প্রচেষ্টাসহ উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। খবর এএনআই ও টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের পররাষ্ট্র সচিব গত ১৮ ও ১৯ আগস্ট বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি ঢাকার হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পররাষ্ট্র পর্যায়ের বৈঠক করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেন।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন ইস্যুতেও দু’দেশের মধ্যে আলোচনা হয়।

নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পররাষ্ট্র সচিবের (শ্রিংলা) এই সফর দু’দেশের আগ্রহের বেশ কয়েকটি মূল বিষয়ে সুনির্দিষ্ট উদ্যোগ নিয়ে কার্যকর আলোচনা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার বৈঠকের উল্লেখ করে শ্রীবাস্তব বলেন, বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দু’দেশের মধ্যে চলমান প্রকল্পগুলির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের মনিটরিং ব্যবস্থা স্থাপনেরও প্রস্তাব করা হয় বলে তিনি জানান। শ্রীবাস্তব বলেন, ‘মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ভারতের স্মারক স্ট্যাম্প প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। এই উপলক্ষে দু’দেশের যৌথ অনুষ্ঠানেরও প্রস্তাব দেওয়া হয়েছে।’

তিনি জানান, শ্রিংলা কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কারের অগ্রগতি বিষয়ে ভারতের প্রচেষ্টার বিষয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন। একইসঙ্গে করোনা ভ্যাকসিন ও চিকিৎসার ক্ষেত্রে দু’দেশ তাদের আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।

শ্রিংলা বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ভারত সফরের জন্যও আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান শ্রীবাস্তব।

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী