শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা সমিতি মঞ্চে ২৮ আগস্ট ‘লালজমিন’

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা’র স্বাস্থ্যবিধি মেনে ২৮ আগস্ট সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চায়িত হবে নাটক ‘লালজমিন’। এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী মোমেনা চৌধুরী।

শূন্যন রেপার্টরি প্রযোজিত নাটকটি লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। ওই দিন নাটকটির ২৪৪ তম মঞ্চায়ন হবে।

করোনা পরিস্থিতির কারণে ১৮ মার্চ থেকে সারা দেশে নাট্য প্রদর্শনী বন্ধ ঘোষণা করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। ইতিমধ্যে দেশের কয়েকটি নাট্য সংগঠন নিজস্ব উদ্যোগে নাটকের মঞ্চায়ন শুরু করেছে। জাতীয় নাট্যশালা’সহ সারা দেশের মিলনায়তনগুলো খুলে দেয়ার দাবিও জানিয়েছে।

তবে জাতীয় নাট্যশালা খুলে দেয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে শিল্পকলা একাডেমি’র কর্মকর্তারা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ