,

পবিত্র আশুরা ৩০ আগস্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের আকাশে হিজরি নতুন বছরের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মহরম মাস। শুরু হচ্ছে হিজরি নববর্ষ। যাত্রা করছে ১৪৪২ হিজরি। এ হিসেবে আগামী ১০ মহরম অর্থাৎ ৩০ আগস্ট রোববার পবিত্র আশুরা পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জন সংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এই বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় সমকালকে এই তথ্য নিশ্চিত করেন।

আশুরার তারিখ নির্ধারণে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও অন্যবছর আধা ঘণ্টার মধ্যেই এই বৈঠক শেষ হয়।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ। ভারতসহ বিভিন্ন দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় মহরম মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবে থেকে বৃহস্পতিবার নতুন হিজরি সন শুরু হয়েছে।

আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেনের (রা.) শাহাদত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে পালিত হয় আশুরা। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল।

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী