,

অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পাবে ভারতের ভ্যাকসিন : শ্রিংলা

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতে উৎপাদন করা করোনাভাইরাসের ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আজ বুধবার হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তা স্পষ্ট হয়েছে।’

তিনি বলেন, ‘পারস্পরিক সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে ভালো। দু’দেশের সম্পর্কের সোনালী অধ্যায় চলছে। এ সম্পর্ক অব্যাহত থাকবে।’

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, কোভিড পরবর্তী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে ভারত।

তিনি আরও বলেন, আগামী বছর ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে যাচ্ছে, সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা প্রত্যাবাসনে রেজুলেশন পাস করতে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে ভারত আশ্বাস দিয়েছে।

এর আগে, আকস্মিক সফরে গতকাল মঙ্গলবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি