,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার শহরের দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকায় এ ঘটনা দুটি ঘটে। এরা হলেনন, দক্ষিণ পৈরতলার মুহাম্মদ শাহীন মিয়ার ছেলে আব্দুল্লাহ (৯) ও পুনিয়াউট দক্ষিণপাড়ার মুহাম্মদ আনিস মিয়ার মেয়ে শিপা (৩)। শিশু দুটির পরিবার থেকে জানা যায়, শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুপুরের পর থেকে শিশু শিপাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শিপাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি