,

হরিণীর সঙ্গ পেতে গিয়ে প্রাণ হারালো হরিণ

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় এবার মারামারিতে এক হরিণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে হরিণের মৃতদেহ সীমানার মধ্যে পড়ে থাকতে দেখেন কর্মচারীরা।

পরে ওই চত্বরের ভেতরেই মৃত হরিণটিকে মাটিচাপা দেওয়া হয়।
এর আগে গেল এপ্রিলেই ক্ষুধার্ত হিংস্র কুকুরের হামলায় ওই চিড়িয়াখানার চারটি হরিণ মারা যায়।

শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাটি পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন। এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, হরিণের প্রজননকাল চলছে। এ সময়টা তারা বেশিরভাগ উত্তেজিত হয়ে থাকে।

একটি নারী হরিণের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য দুটি পুরুষ হরিণের মারামারির ঘটনা ঘটে। এতে একটি পুরুষ হরিণ আরেকটি পুরুষ হরিণের পেটের ভেতর শিং দিয়ে সজোরে গুঁতো দেয়। ফলে ওই হরিণটির মৃত্যু হয়। প্রজনন মৌসুমে এটা সাধারণ ঘটনা বলেও উল্লেখ করেন রাজশাহী করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন বলেন, কর্মচারীদের মাধ্যমে হরিণের মারামারি ঘটনাটি কর্তৃপক্ষ জানতে পারে। এরপর সকালে হরিণটিকে সীমার মধ্যেই মাটিচাপা দেওয়া হয়। বর্তমানে চিড়িয়াখানায় ৭১টি হরিণ থাকলো বলেও উল্লেখ করেন ডা. ফরহাদ উদ্দিন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা