সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ মাস পর ফিরলেন নিলয়

news-image

বিনোদন ডেস্ক : করোনার কারণে মার্চের শেষের দিকে বন্ধ হয়ে গিয়েছিল সব ধরনের শুটিং। নিলয়ও ঘরবন্দি সময় কাটিয়েছেন। কোরবানির ঈদের আগেই শুটিং শুরু হলেও নিলয় অভিনয়ে ফিরলেন দেরি করে। ১৫ আগস্ট থেকে নিলয় শুরু করেছেন একটি ধারাবাহিক নাটকের শুটিং। `স্মৃতির আল্পনা আঁকি’ শিরোনামে ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন মুরাদ পারভেজ। এটি প্রচারিত হবে এটিএন বাংলায়।

নির্মাতা জানান, ধারাবাহিক নাটকটি প্রচার হবে সেপ্টেম্বর মাস থেকে। এখানে প্রধান চরিত্রে আছেন নিলয়। তার বিপরীতে রয়েছেন হিমি।

এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘অনেকদিন পরে ক্যামেরার সামনে দাঁড়ালাম। একটা নতুন নতুন ফিল পাচ্ছি। সত্যি কথা বলতে খুব মিস করছিলাম কাজের জায়গাটাকে। শুটিং, গল্প, আড্ডা, সবকিছু। অবশেষে ফিরতে পেরে স্বস্তি লাগছে। সবার সাথে আবারও দেখা হচ্ছে। আর যে ধারাবাহিক নাটকটিতে কাজ করছি দারুন একটি গল্পের। ভালো লাগছে খুব।’

নিলয় সর্বশেষ মার্চ মাসে কৌশিক শংকর দাস পরিচালিত ‘পাঞ্চ’ সিনেমার শুটিং করেছিলেন। ‘পাঞ্চ’ সিনেমা প্রসঙ্গে এ অভিনেতা জানান, ‘এখন নতুন করে আবার প্ল্যান করতে হবে। তারপর আবার জিম করে বডি ফিট করতে হবে, একটু সময় লাগবে। এছাড়াও এই সিনেমার কিছু টেকনিশিয়ান আছেন যারা থাইল্যান্ড এবং ইন্ডিয়া থেকে আসবেন। কিন্তু তারাও তো এখন আসতে পারছেন না। তাই সময় নিতেই হবে ছবিটি শুরু করতে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী