‘খুন হওয়ার’ ৯ বছর পর গৃহবধূকে জীবিত উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : কথিত হত্যা ও লাশ গুমের শিকার হওয়া এক গৃহবধূকে ৯ বছর পর জীবিত উদ্ধার করেছে গাইবান্ধা থানা পুলিশ। রংপুরের শালবন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আসামিদের হয়রানি করার জন্য এমন ঘটনা সাজিয়ে মামলা করা হয়েছিল। আর উদ্ধার হওয়া গৃহবধূ বলছেন, স্বামীর অত্যাচারে এতদিন পালিয়ে ছিলেন তিনি।

উদ্ধার হওয়া গৃহবধূ রৌশন আরা বেগম রিক্তা সদর উপজেলার পশ্চিম কুপতলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য রিক্তার ওপর অত্যাচার করতে থাকেন শ্বশুরবাড়ির লোকেরা। এ অবস্থায় ২০১১ সালের ২২ জুলাই নিখোঁজ হন রিক্তা।

এ ঘটনায় রিক্তাকে হত্যা করে লাশ গুমের অভিযোগ এনে গাইবান্ধা সদর থানায় মামলা করেন রিক্তার বড় বোন মুক্তা বেগম। আসামি করা হয় রিক্তার স্বামী রফিকুলসহ চারজনকে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন কারাবরণ করতে হয় আসামিদের।

কিছুদিন আগে রফিকুল থানায় এসে জানান, মিথ্যা অভিযোগে তাদের হয়রানি করা হচ্ছে। প্রকৃতপক্ষে রিক্তা রংপুরের কোনো এক স্থানে আত্মগোপন করে আছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ রিক্তার খোঁজ করতে থাকে। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে রংপুরের শালবন এলাকা থেকে কথিত মৃত রিক্তাকে উদ্ধার করে পুলিশ।

রিক্তা জানান, স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে তিনি এতদিন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, রিক্তা বর্তমানে থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন