,

স্বর্ণের দাম ভরিতে কমল ৩ হাজার টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার এই বিপর্যস্ত সময়েও কয়েক দফায় রেকর্ড পরিমাণ বাড়ার পর স্বর্ণের দাম এবার কমেছে। স্বর্ণের দাম ভরিতে সাড়ে ৩ হাজার টাকা কমেছে। বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক দরপতন হওয়ায় দেশের বাজারে এ দাম কমানো হয়েছে বলে বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক স্বর্ণের বাজারে নজিরবিহীন উত্থান-পতন সত্ত্বেও দেশীয় স্বর্ণ বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও বাজুস সিদ্ধান্ত মোতাবেক ১৩ আগস্ট থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৭১৬ টাকা। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৭৭ হাজার ২০০ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৫৬৭ টাকা। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণে দাম রয়েছে ৭৪ হাজার ৬৬ টাকা।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ কিনতে হবে ৬১ হাজার ৮১৯ টাকায়। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৬৫ হাজার ৩১৮ টাকায়।

এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৪৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট