২৪ অক্টোবর বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার সফরের টেস্ট সিরিজ চূড়ান্ত হলেও আলোচনা চলছে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। যার ফলে বিসিবি ও লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও ম্যাচের সূচি ঠিক করতে পারেনি। তবে পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করতে না পারলেও বিসিবি জানিয়েছে, ২৪ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট।

আজ (বুধবার) মিরপুরে বিসিবি কার্যালয়ে এক সভার পর জানানো হয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টেস্টের দিনক্ষণ। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সেপ্টেম্বরের মাঝামঝিতে হয়তো আমরা ১০-১২ দিন অনুশীলন করে এইচপি দলকে নিয়ে শ্রীলঙ্কায় চলে যাব। ওখানে প্রায় ২০-২৫ দিন আমরা অনুশীলন করবো। এরপর অক্টোবরের ২৪ তারিখে আমাদের প্রথম টেস্ট শুরু হবে।’

২০১৪ সালের পর আবারও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে মনে করেন আকরাম, ‘যেকোনও সিরিজ বা সফরে তিনটি টেস্ট খেলা দারুণ কিছু। তবে এবার আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ আমরা চার-পাঁচ মাস ধরে একেবারে মাঠের বাইরে। মাঠে যারা খেলবে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। তাদের প্রস্তুতির জন্য আমরা সেরা পরিকল্পনা তৈরি করেছি। আশা করছি অমরা পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো।’

ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু ‍হয়েছে। আর আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে দলীয় অনুশীলন। সেই লক্ষ্যে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। কোচিং স্টাফদের সবাই চলে আসবেন আগামী মাসের শুরুতেই। ‍এ প্রসঙ্গে সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমরা সব প্রস্তুতিই যথাযথভাবে নিচ্ছি। সেপ্টেম্বরের শুরুতে আমরা কোচিং স্টাফদের ঢাকায় আনার চেষ্টা করছি। আশা করি সবকিছুই পরিকল্পনামাফিক হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন