শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে রেডিওতে প্রাথমিকের পাঠদান শুরু

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিও’র মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ‘ঘরে বসে শিখি’ শিক্ষা পাঠ সম্প্রচার বুধবার থেকে শুরু হবে।

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় সংসদ টেলিভিশনের পাশাপাশি বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা পাঠ কার্যক্রম সারা দেশে একযোগে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচারের এই কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা পাঁচ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচার করা হবে।

এ ছাড়া বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল ফোনের রেডিও অপশনের মাধ্যমেও এ পাঠ সম্প্রচারের অনুষ্ঠান শোনা যাবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এই ঘোষণা কার্যকর রয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ