শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মাষ্টমীর প্রসাদে মালপোয়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : শ্রীকৃষ্ণের জন্মদিন, ভক্তদের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম মালপোয়া। জন্মাষ্টমীর প্রসাদে রাখতেই হবে মালপোয়া।

আপনাদের জন্য দারুণ মজার সুজির মালপোয়া পিঠার সহজ রেসিপি:

উপকরণ
সুজি ২ কাপ, বেকিং পাউডার সামান্য, লবণ সামান্য, তেল ভাজার জন্যে। দুধ ২ লিটার, গুঁড়া দুধ ১ কাপ, চিনি আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, পেস্তা বাদাম কুচি- সাজানোর জন্য।

যেভাবে করবেন
সুজি, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে নিন। এরপর পরিমাণমতো হালকা গরম দুধ দিয়ে ডো করে নিন। ডো করা হলে গোল গোল করে বলের মতো বানিয়ে একটু চ্যাপটা আকৃতির মালপোয়া বানিয়ে নিন।

মাঝারি আঁচে তেল গরম করে মালপোয়াগুলো হালকা বাদামি করে ভেজে রাখুন। আলাদা পাত্রে দুধ, চিনি, গুঁড়া দুধ ও এলাচ গুঁড়া মিশিয়ে জ্বাল দিন। দুধ ঘন হলে ভেজে রাখা মালপোয়া দিয়ে চুলার আঁচ কমিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন।

চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার মালপোয়া পিঠা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ