সাবমেরিনের লাইন কাটার দায়ে মেয়রের ভাই গ্রেপ্তার

news-image

পটুয়াখালী প্রতিনিধি : দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের পাওয়ার সাপ্লাইয়ের সংযোগ ক্যাবল কাটার অভিযোগে কুয়াকাটা পৌর মেয়রের ভাই হোসেন মোল্লাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। গ্রেপ্তার অন্য আসামি হলেন মাটি ব্যবসায়ী আবুল হোসেন।

এর আগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের নিরাপত্তা কর্মকর্তা হারুন অর রশিদ ৫ জনের নাম উল্লেখ করে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

প্রসঙ্গত, রোববার অনুমতি ছাড়া কলাপাড়ার আলীপুরের গোড়া আমখোলাপাড়া গ্রামে বেড়িবাঁধের পাশে অবৈধভাবে স্কেবেটর দিয়ে মাটি কেটে জমি ভরাট করতে গিয়ে কেটে ফেলা হয় প্রায় দুই মিটার গভীরে থাকা সাবমেরিন ক্যাবলের সঞ্চালন লাইন। এতে সারাদেশে ইন্টানেটে ধীরগতি হয়ে পড়ে।

এরপর প্রায় ১১ ঘণ্টা ইন্টারনেট সংযোগ লাইন বিচ্ছিন্ন থাকার পর রাত সাড়ে ১২টার দিকে স্বাভাবিক হয় ইন্টারনেট সরবরাহ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন