,

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র মাদক বিরোধী অভিযান, মাদক উদ্ধার-আটক ২

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া ও বিজয়নগর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে সরাইল ২৫ বিজিবির জওয়ানরা। রবিবার সকাল থেকে দিনব্যাপী পরিচালিত অভিযানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক জব্দসহ ২ জনকে আটক করা হয়। বিজিবি জানায়, আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপি’র আওতাধীন সীমান্ত আখাউড়া সড়ক বাজার এলাকা থেকে সাড়ে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো সদর উপজেলার সুলতানপুর এলাকার খোকন মিয়ার ছেলে লাদেন ও বিজয় নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার মোঃ শাকিল মিয়া। অন্যদিকে বিজয়নগর উপজেলায় আলীনগর বিওপি’র আওতাধীন নোয়াবাদী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ০৪ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করা হয়।

এছাড়াও সিংগারবিল বিওপি’র আওতাধীন নলগরিয়া নামক এলাকা থেকে ১১ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০৫ বোতল ভারতীয় ইস্কফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি