,

ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের জানাযায় মানুষের ঢল

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় প্রখ্যাত আলেম ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী জানাযায় অংশ নিতে জেলার বিভিন্ন স্থান থেকে ২০ হাজার মানুষের সমাগম হয়। রবিবার দুপরে পৌর এলাকার ভাদুঘরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন তিনি। এরপর মরহুমের জানাযার স্থান ঠিক করা হয় শহরের ঈদগাহ মাঠে।
সেখান থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মাদ্রাসা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে মহুমের প্রতিষ্ঠিত মাদ্রাসা ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে নামাজের স্থান নির্ধারন করা হয়। বাদ আছর জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রায় পৌনে এক ঘন্টা  বিলম্বে জানাযার নামাজ অনুষ্ঠিত হয় ভাদুঘর সিরাজীয়া মাদ্রাসা প্রাঙ্গনে। এসময় মহাসড়কের ও আশপাশের খালি জায়গায় জানাযার নামাজ পড়ার জন্য মুসল্লিারা সমাবেত হয়। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে ও দু পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজন সৃষ্টি হয় । এতে জেলার প্রখ্যাত আলেম ওলামাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিগন অংশ গ্রহন করেন।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত আলেম ভাদুঘর প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী (৯০) রবিবার ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুর সংবাদ শুনে সর্বমহলে শোকের ছাঁয়া নেমে আসে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি