শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৩’ আসছে

news-image

বিনোদন প্রতিবেদক : গেল বছরের আলোচিত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে একটি ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শক চাহিদা দেখে নির্মাতা কাজল আরেফিন অমি পরবর্তীতে নির্মাণ করেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ২’। আগের দুই সিজনের সাফল্যের পর এবার ‘ব্যাচেলর পয়েন্ট’র তৃতীয় সিজন আনতে যাচ্ছেন তরুণ এই নির্মাতা।

কাজল আরেফিন অমি বলেন, ‘দর্শক এতটাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে, একপ্রকার চাপ অনুভব করছি। তাই আর সময় নিতে চাচ্ছি না। পরবর্তী সিজনের কাজ শুরু করতে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে আগামী ২০ আগস্টের পরই এর শুটিং শুরু করব।’

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৩’ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আগের চরিত্রগুলো ঠিকঠাক থাকলেও এবার নতুন কিছু বিষয় যোগ হবে। দেখা যাবে নতুন কয়েকজন শিল্পীকেও। তাছাড়া নাটকের বিষয় বস্তুতেও আসছে পরিবর্তন। এবার আগের চেয়েও ভালো কিছু দেওয়ার চেষ্টা থাকবে।’

‘ব্যাচেলর পয়েন্ট’ প্রথম সিজন ৫৩ পর্বে আর দ্বিতীয় সিজন ছিল ৫৭ পর্বে। তবে এবারের সিজন কত পর্বে হবে সেটি এখনো চূড়ান্ত করেনি নির্মাতা। বরাবরের মতো এবারও পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য করছেন অমি।

নির্মাতা জানান, সেপ্টেম্বর থেকে নাটকটি টেলিভিশন ও ইউটিউবে প্রচারে আসবে। এটি নির্মিত হবে মোশন রকের ব্যানারে। টিভিতে প্রচারের পর এটি দেখা যাবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ