সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্ক ব্যবহারে মাড়ি ও দাঁতের সমস্যা বাড়ছে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ও ঘনঘন হাত ধোঁয়ার কথা বলে আসছে বিশেষজ্ঞরা। কিন্তু এই মাস্কের কারণে দেখা দিচ্ছে দাঁত ও মাড়ির সমস্যা। এমনটাই বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ডেন্টাল হাসপাতালের চিকিৎসকরা।

ডেইলি মেইল’র বরাত দিয়ে তারা জানিয়েছে, গবেষণা চালিয়ে চিকিৎসকরা দেখেছেন দীর্ঘক্ষণ মাস্ক পরার কারণে মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসক রব রেমন্ডি জানান, যেসব রোগীরা দাঁতের বা মাড়ির সমস্যা নিয়ে আসছেন, তাদের এই ধরনের সমস্যা আগে কখনো ছিল না। প্রায় ৫০ শতাংশ রোগীর এই সমস্যা দেখা দিয়েছে সম্প্রতি, যারা মাস্ক পরছেন।

কেন এ ধরনের সমস্যা হচ্ছে? এই বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, মাস্ক পরে থাকলে মানুষ মুখ দিয়ে জোরে শ্বাস নিচ্ছেন। আর মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে মুখ শুকিয়ে যাচ্ছে। মুখ শুকিয়ে যাওয়ার জন্য স্যালাইভা বা থুথু মুখে থাকছে না। এই স্যালাইভা বহিরাগত ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ও দাঁতকে সুরক্ষিত রাখে। স্যালাইভা না থাকার কারণে ক্রমশই দাঁতের ক্ষতি হচ্ছে। একই কারণে বাড়ছে মাড়ির সমস্যাও।

সমাধানের পথ হিসেবে তারা প্রচুর পানি পান এবং মাস্ক পরে নাক দিয়ে শ্বাস নেওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী