,

ব্রাহ্মণবাড়িয়ায় বিদুৎতের সাব ষ্টেশনে বিস্ফোরণ, চরম ভোগান্তি

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বিদুৎত উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের সাব ষ্টেশনে বিস্ফোরনে জেলা শহরের অনেক স্হানে বিদুৎত সরবরাহ বন্ধ রয়েছে।

সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া বিতরন বিভাগ-১ এর একজন উপ-সহকারী প্রকৌশলী জানান- সাবষ্টেশনের ১১হাজার ভোল্টের এক ফেইজের ইনস্যুলেটর বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে পাশের অন্য দুটি শর্ট হয়।

এছাড়া প্যানেল এবং ক্যাবলে সমস্যা হয়েছে কিনা তা নিশ্চিত হতে সেখানে এসে পরীক্ষা করে দেখতে শুরু করেন প্রকৌশলীরা।

এ ঘটনার পরপর শহরের ঈদগাহ,পাউয়ার হাউজ রোড, শিমরাইলকান্দি,পৈরতলা উত্তর ও দক্ষিন,মধ্যপাড়, পুনিয়াউটসহ শহরের অনেক স্হানে বিদুৎত সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রকৌশলীরা জানান-ক্যাবল ও প্যানেলে সমস্যা না হলে বিদুৎত আসতে কয়েক ঘন্টা সময় লাগবে।

সোমবার রাত পৌনে নয়টার এ রির্পোট লেখা পর্যন্ত নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান জানান- মেরামত কাজ প্রায় শেষ পর্যায়ে। আরো ঘন্টা খানেক লাগতে পারে। চারটি ফিটারের বিদুৎ সংযোগ বন্ধ ছিল। এর মর্ধ্যে ১ ফিটারের সংযোগ অন্য একটি ফিটারের থেকে ব্যবস্হা করে চালানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া