,

করোনা আতঙ্কে ‘ব্রেন স্ট্রোক’ হয়ে রাবি ছাত্রের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মিঠুন বিশ্বাস নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী মারা গেছেন। করোনা আতঙ্কে মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়ে তার মৃত্যু হয়।

আজ সোমবার সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান মিঠুন। তিনি রাবির প্রথম বর্ষের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই সুমন বিশ্বাস।

সুমন বলেন, ‘মিঠুনের প্রথমে জ্বর ছিল। একদিন হঠাৎ করে করোনা আতঙ্কে ব্রেন স্ট্রোক করে টয়লেটে পড়ে যায় সে। ১২ জুলাই তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এরপর অবস্থার অবনতি দেখে ১৩ জুলাই সকালে যশোর মেডিকেল কলেজে ভর্তির জন্য নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।’

মিঠুনের ভাই আরও বলেন, ‘সেখানে গেলে দীর্ঘক্ষণ ভর্তি নেয়নি ঢাকা মেডিকেল কলেজ। এতে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। ২২ ঘণ্টা পর তাকে ভর্তি নেয় ঢামেক। তখন আইসিইউ সাপোর্টও পায় সে। পরে পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার।’

ঝিনাইদহের কালিগঞ্জ থানায় নিজ গ্রামে রাতে মিঠুনের শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানান সুমন।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া