অপসারিত হয়েছে শতভাগ বর্জ্য : ডিএসসিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন রোববার দুপুরে এক ভিডিও বার্তায় একথা জানান। খবর বাসসের

তিনি বলেন, শনিবার দুপুর ২টা থেকে রোববার দুপুর ২টা পর্যন্ত নগরীর ৭৫টি ওয়ার্ডের শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

তিনি জানান, রোববার কোরবানির পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, তা আগামী ১২ ঘণ্টার মধ্যে অপসারিত হবে।

এ সময় তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের ৩৩ ট্রাক বর্জ্য গ্রহণ করে তা ডিএসসিসির মাতুয়াইলের ল্যান্ডফিলে নিয়ে যায়। সে রাতে আমিন বাজারে প্রচন্ড যানজট থাকায় ডিএনসিসিকে দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন