শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে তৈরি করবেন খাসির মাংসের ঝাল রেজালা

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঝাল স্বাদের মাংস না হলে কি আর ঈদের আয়োজন জমে! পোলাও কিংবা চালের আটার রুটির সঙ্গে বেশ জমে খাসির মাংসের ঝাল রেজালা। এটি তৈরি করা কিন্তু খুব একটা কঠিন নয়। বাড়িতে থাকা সহজ কিছু উপাদান দিয়ে অল্প সময়েই তৈরি করা যাবে এই সুস্বাদু খাবার। চলুন জেনে নেয়া যাক খাসির মাংসের ঝাল রেজালা তৈরির রেসিপি-

উপকরণ:
খাসির মাংস ৩ কেজি
পেঁয়াজ ১ কেজি
আদাবাটা ৩ টেবিল চামচ
রসুনবাটা দেড় টেবিল চামচ
হলুদ গুঁড়া আধা চা-চামচ
কাঁচামরিচবাটা ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া ১ চা-চামচ
টক দই ১ কাপ, চিনি সামান্য
পোস্তদানা বাটা ২ টেবিল চামচ
দারুচিনি ৬ টুকরা
এলাচ ৬টি
লেবুর রস
আস্ত কাঁচা মরিচ ৬-৭টি
তেল ১ কাপ
ঘি আধা কাপ।

প্রণালি:
অর্ধেক পেঁয়াজ কুচি করে ও অর্ধেক বেটে নিতে হবে। এরপর কুচি করা পেঁয়াজ থেকে অর্ধেকটা বেরেস্তা করে নিন। মাংসগুলো টুকরা করে ধুয়ে নিতে হবে। এরপর মাংসের সাথে টকদই, পোস্ত দানা বাটা, আদা, রসুন, হলুদ, কাচামরিচ বাটা, মরিচের গুড়া, পেঁয়াজবাটা, চিনি, লবণ দিয়ে ভালোভাবে মাখিযে নিন।

এবার একটি পাত্রে ঘি গরম করে পেয়াজ কুচি, দারুচিনি, এলাচ দিয়ে ভাজুন। মাংস দিয়ে দিন এবং সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। ভালো করে কষানো হয়ে গেলে মাংস সেদ্ধ করার জন্য পরিমাণমতো পানি দিয়ে পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে গেলে কাঁচা মরিচ, বেরেস্তা, লেবুর রস দিয়ে নেড়ে দিয়ে ২ মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলুন। ব্যস, তৈরি হয়ে গেল খাসির মাংসের ঝাল রেজালা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ