,

করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নিরলস শ্রম, মানবিক নেতৃত্ব ও দক্ষতার কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগা চলবে না, যেকোনো সময়ে তা অবনতির দিকে যেতে পারে।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন সেতুমন্ত্রী।

জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বন্যাদুর্গত মানুষের কল্যাণে দলীয় নেতাকর্মীদের মানবিক অংশগ্রহণ অব্যাহত আছে।

ওবায়দুল কাদের বলেন, দেশের প্রতিটি অর্জনের সাথে যেমনি রয়েছে আওয়ামী লীগ, তেমনি দেশের প্রতিটি দুর্যোগ, সংকটে জনমানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ। করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের এক-তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত, দুর্গত মানুষের জন্য রান্না করা খাবারসহ মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করেনা মোকাবিলায় নানা সীমাবদ্ধতা সত্ত্বেও শেখ হাসিনার সরকার সংক্রমণ রোধ, চিকিৎসা ও মানুষের সুরক্ষায় কাজ করছেন। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। শেখ হাসিনার নিবিড় মনিটরিংয়ের ফলে সমন্বয়হীনতা কমে এসেছে, বাড়ছে সমন্বয়। শেখ হাসিনার সাম্প্রতিক পদক্ষেপগুলোতে জনমনে আস্থা আবারও সুদৃঢ় হয়েছে।

ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মো. আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা