রংপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে পুলিশের অভিযান, ভূয়া চিকিৎসকসহ ৫ জন গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুরে ক্লিনিক-ডায়াগনোষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভূয়া চিকিৎসকসহ ৫ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। সেই সাথে ৬টি ক্লিনিককে ৩ লক্ষ টাকা জরিমানা ও একটি ক্লিনিককে সীলগালা করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে রংপুর নগরীর বিভিন্ন ক্লিনিক-ডায়াগনোষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ধাপ কেল্লাবন্দস্থ মেডিনোভা ক্লিনিক এন্ড নার্সিং হোমে অভিযান পরিচালনা করে ক্লিনিকের ভূয়া চিকিৎসক সনাতন চন্দ্র (৩৪) ক্লিনিকের সাথে জড়িত তুলেশ চন্দ্র, আমিনুল ইসলাম (২০), আমিনুল (৪০), শাহানুরকে (৩০) গ্রেফতার করা হয়।
নগরীর চেকপোস্ট এলাকার অনুমোদনহীন ন্যাশনাল কমিউনিটি হাসপাতালকে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদানের দায়ে ৫০ হাজার টাকা জরিমানাসহ ক্লিনিকটি সিলগালা করা হয়।

এছাড়া অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদানের দায়ে সমতা ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৫০ হাজার টাকা, আরকে রোডস্থ আইডিয়াল জেনারেল হাসপাতাল এন্ড নার্সিং হোমকে ১ লাখ টাকা, রংপুর স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, মেঘনা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখার অনুমোদন ও পরিবেশ সম্মত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ওই প্রতিষ্ঠনের ব্যবস্থাপককে ৩ মাসের বিনাশ্রম দন্ডদেশ প্রদান ও সেবার মান সঠিক রাখতে সতর্ক করে দেন।

এছাড়াও অনুমোদন ছাড়াই সিভিল সার্জনের নিষেধাজ্ঞা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান করায় চেকআপ ডায়াগনস্টিক সেন্টার ও স্বাধীন ব্যাংক হাসপাতালকে ৫০ হাজার টাকা করে জরিমানাসহ সিলগালা করে দেয়া হয়।অন্যদিকে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, গ্রেন্ট এন্ড মাইন্ড ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে ত্রিশ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করে আদালত। একই সাথে অনাদায়ে প্রতিষ্ঠানগুলোর মালিক ও ব্যবস্থাপকদের বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ বলেন, ট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ ও ডিবি’র ডিসি আবু মারুফ হোসেনের নির্দেশে অনুমোদনহীন, রোগীদের সাথে স্বাস্থ্য সেবার নামে প্রতারণাকারী ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যহত থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন