শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে সংগীতশিল্পী কর্ণিয়া

news-image

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া বিয়ে করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করে কর্ণিয়া লিখেছেন, `আলহামদুলিল্লাহ্। আল্লাহর অশেষ রহমতে পরিবারের সম্মতিতে শুভ কাজটি করে ফেল্লাম। আমাদের দুজনের জন্য দোয়া করবেন সবাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই মিলে এক হবো ইনশাআল্লাহ।’

এই সংগীতশিল্পী বলেন, ‘পারিবারিকভাবে সোমবার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। নানা ব্যস্ততার জন্য ফেসবুকে ছবি শেয়ার করা হয়নি। আজ ছবি শেয়ার করে সবাইকে জানিয়ে দিলাম। করোনা পরিস্থিতি কেটে গেলে অনুষ্ঠান আয়োজন করা হবে।’

কর্ণিয়ার স্বামী নাবিল সালাউদ্দিন ও সংগীতাঙ্গনেরই মানুষ। কর্ণিয়া বলেন, ‘আমাদের পরিচয় চার বছর। সে সংগীতেরই মানুষ। দুজন একসঙ্গে গানের চর্চা করছি। নাবিলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে, কিন্তু পরিবারের সবাই ঢাকাতেই বসবাস করেন। গান করতে গিয়েই নাবিলের সাথে পরিচয়, বন্ধুত্ব। দুই পরিবারের মধ্যে আলোচনা করেই বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। করোনার জন্য সবাইকে নিয়ে অনুষ্ঠান করা হয়নি। সেটা পরে হবে ইনশাল্লাহ।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ