,

করোনা নিয়ে লন্ডন যাত্রা, বিমানবন্দর থেকে ফেরত শাজাহান খানের মেয়ে

news-image

নিউজ ডেস্ক : কোভিড-১৯ এর সনদে গরমিল পাওয়ায় ঐশী খান নামের লন্ডনগামী এক যাত্রীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। ঐশী খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে।

ওই যাত্রীর কাছে থাকা সনদে কোভিড-১৯ নেগেটিভ থাকলেও বিমানবন্দন স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এ কারণে রোববার দুপুরে তাকে ফেরত পাঠায় বিমানবন্দর ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী বিজি-০০১ ফ্লাইটের যাত্রী ছিলেন ঐশী খান।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানের ওই ফ্লাইটটি দুপুর ১২টায় শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার সিডিউল ছিল। বিমানের সিডিউল ও নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে এসে লাগেজ বুকিং দিয়ে ইমিগ্রেশন কাউন্টারে যান ঐশী খান। ইমিগ্রেশন কর্মকর্তারা তার পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র তল্লাশি করেন। এ সময় তারা তার কোভিড-১৯ নেগেটিভ সনদ পরীক্ষার জন্য বিমানবন্দর স্বাস্থ্য বিভাগে পাঠান।

বিমানবন্দর স্বাস্থ বিভাগের ডা. মো. জহিরুল ইসলাম জানান, ইমিগ্রেশন থেকে পাঠানো লান্ডনগামী যাত্রী ঐশী খানের কাছে কোভিড-১৯ নেগেটিভ সনদ ছিল। কিন্তু স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে পাওয়া যায় তার করোনা পজিটিভ রিপোর্ট। এ কারণে লন্ডনগামী ফ্লাইটে ওঠার অনুমতি পাননি তিনি।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘দুপুর ১২টায় ১৬১ জন যাত্রী লন্ডনের উদ্দেশে বিমানবন্দর ছেড়ে যায় বিমানের বিজি-০০১ নম্বর ফ্লাইটটি। বিমানের এ ফ্লাইটে মোট যাত্রী ছিল ১৬২ জন। তবে কোভিড-১৯ এর সনদে গরমিল পাওয়ায় এ ফ্লাইটের যাত্রী ঐশী খানকে ফেরত পাঠানো হয়।’ সমকাল

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা