,

সিএমএসডি’র সাবেক পরিচালকের করোনায় মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ মারা গেছেন। তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

মো. শহীদুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা আকতার। মো. শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।

ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও মাস্ক কেনাকাটা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে গত ২৩ মে মো. শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনাসদর দপ্তরে ফিরিয়ে নেয়া হয়।

শহীদুল্লাহ ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে লেখা এক চিঠিতে সিএমএসডিসহ গোটা স্বাস্থ্য খাতকে ‘সিন্ডিকেট বাণিজ্যমুক্ত’ করার অনুরোধ জানান। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত চিঠিতে তিনি জানান, স্বাস্থ্য খাতে ঠিকাদার চক্রের ইশারায় বদলি, পদায়ন হয়ে থাকে। সিএমএসডির কেনাকাটাও তাদের কবজায়। চিঠিতে ঠিকাদারদের নামও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক