,

মঞ্জুর হত্যা মামলার রায় হয়নি, ২৭শে ফেব্রুয়ারি যুক্তিতর্ক

monjuবহুল আলোচিত জেনারেল মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও অধিকতর শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে ২৭শে ফেব্রুয়ারি। সংশ্লিষ্ট আদালতের বিচারক ও মামলার আসামি সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আদালতে উপস্থিত হলে প্রাথমিক শুনানি হয়। এরপরই বিচারক অধিকতর যুক্তিতর্কের দিন ধার্য করেন। ওই আদালতের বিচারক হোসনে আরা আকতার ১০ই ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। কিন্তু তার পরিবর্তে মামলাটির বিচারের দায়িত্ব পেয়েছেন দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ হাসান মাহমুদ ফিরোজ। এ নিয়ে মামলায় ২২ বার বিচারক বদল হয়েছে। অনেকে মনে করেন- রাজনৈতিক কারণে ১৯ বছর ধরে মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছে। মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলায় সাবেক প্রেসিডেন্টসহ মোট পাঁচজনের বিচার চলছে। এর মধ্যে এরশাদের বিরুদ্ধে অভিযোগ হলো- ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে তার (এরশাদের) নির্দেশে কতিপয় সামরিক কর্মকর্তা জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে নিয়ে গুলি করে হত্যা করে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন মোহাম্মদ আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে তাকে পুলিশ আটক করে। ২রা জুন মেজর জেনারেল মঞ্জুরকে হাটহাজারী থানার পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালে ২৮শে ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর