শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে নিরাপত্তা ও উন্নয়ন ফি যাত্রীদের দিতে হবে

news-image

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরে যাত্রীদের আগামী ১ আগস্ট থেকে যাত্রী-নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র এ তথ্য জানায়।

বেবিচকের এক কর্মকর্তা জানান, ১ আগস্ট যাত্রীদের কাছ থেকে এ ফি আদায় করা হবে। এ বিষয়ে বেবিচক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত একটি আদেশ দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে পাঠনো হয়েছে।

ওই আদেশ বলা হয়, বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ঢাকার হযরত শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে দেশ-বিদেশে ভ্রমনকারী যাত্রীদের নিরাপত্তা ও বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়ন ফি দিতে হবে। এক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ যাত্রীদের প্রতিবার ভ্রমণে উন্নয়ন ফি ১০০ টাকা ও যাত্রী-নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা। তবে সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ ডলার ও যাত্রী-নিরাপত্তা ফি দিতে হবে ৬ ডলার। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ১০ ডলার ও নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।

এ ব্যপারে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মফিদুর রহমান সমকালকে বলেন, ‘বিমানবন্দরগুলোতে আগামী ১ আগস্ট থেকে যাত্রীদের কাছ থেকে এ ফি আদায় করা হবে। সরকারের সিন্ধান্তে এ ফি আদায়ের নির্দেশনা দেওয়া হয়। এতে করে বেবিচকের রাজস্ব আয় বাড়বে।’

বেবিচক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সমকালকে বলেন, ‘এ সংক্রান্ত একটি আদেশ এরই মধ্যে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ