শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পত্রিকার সঙ্গে বিনামূল্যে মাস্ক

news-image

অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণের শুরু থেকে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সংবাদপত্র। এজন্য বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হচ্ছে নানা তথ্য। তবে শুধু বিজ্ঞাপন ছাপিয়ে নয়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে সতর্ক করতে এবার ভারতের কাশ্মীরের একটি উর্দু সংবাদপত্র দারুণ এক কৌশল নিয়েছে। মঙ্গলবার প্রকাশিত পত্রিকাটির সঙ্গে পাঠককে দেওয়া হয়েছে একটি সার্জিক্যাল মাস্ক। প্রথম পাতায় টেপ দিয়ে আটকে দেওয়া হয় সেটি। আর তাতে লেখা ছিল, ‘মাস্ক ব্যবহার করা গুরুত্বপূর্ণ। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।’ ‘রোশনি’ নামের দৈনিক পত্রিকাটির এমন উদ্যোগ ব্যাপক প্রশংসা লাভ করেছে।

শ্রীনগর থেকে প্রকাশিত ‘রোশনি’র দাম ২ রুপি। স্বল্পমূল্যরে এই পত্রিকাটিই সুরক্ষার কথা ভেবে পাঠককে বিনামূলে একটি করে মাস্ক দেয়। মঙ্গলবার সকাল বেলা পত্রিকার সঙ্গে নীল রঙের একটি সার্জিক্যাল মাস্ক পেয়ে পাঠকও চমকে উঠে।

‘রোশনি’র সম্পাদক জহুর শোরা বলেছেন, ‘করোনা সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে মাস্ক পরা জরুরি। কিন্তু জনগণ এখনও এ বিষয়ে কিছুটা উদাসীন। তাদের বারবার বলে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে খুব একটা কাজ হচ্ছে না। তাই পত্রিকার সঙ্গে বিনামূল্যে মাস্ক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে সরাসরি মানুষের হাতে মাস্ক পৌঁছে যাবে এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব বোঝানো যাবে বলে আশা করি।’

মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমরা এই বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করেছি এবং মাস্ক পরার গুরুত্ব বোঝানোর জন্য এটি একটি খুব ভাল উপায় হতে পারে।’

‘রোশনি’র এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে গোটা ভারতে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক প্রশংসা। শেয়ার হচ্ছে ‘রোশনি’র প্রথম পৃষ্ঠার ছবি। উদ্যোগটির প্রশংসা করেছে ভারতের অনেক সংবাদপত্রও।

উল্লেখ্য কাশ্মীরের প্রাচীন সংবাদপত্রগুলোর একটি হলো ‘রোশনি’।

এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জনের। আর সুস্থ হয়ে ফিরেছেন ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ