,

আমি ফেরেস্তা নই, ভুলত্রুটি থাকতে পারে আপনারা তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন : রংপুর সিটি মেয়র

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আগামী এক বছরের মধ্যে রংপুর মহানগরী হবে দৃশ্যমান। প্রায় ৩শ” কোটি টাকা ব্যয়ে নগরীর বিভিন্ন রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে। আশাকরী নগরীর রাস্তা নিয়ে অভিযোগ করার কেউ থাকবেনা। তবে একটা কথা আমি ফেরেস্তা নই। আমি আপনাদেরই একজন। আমারও ভুলত্রুটি থাকতে পারে। আমাকে আপনারা তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্ঠা করে যাচ্ছি। আগামীতেও যাবো।

তিনি শনিবার রংপুর মহানগরীর ঐতিয্যবাহী নবাবগঞ্জ বাজারে চলাচল পথ প্রশস্ত ও পয়ঃনিষ্কাসনের লক্ষে পেভমেন্ট লাইল্স স্থাপন ও অভ্যান্তরিন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন।

নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবুর রহমান মঞ্জু ও রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ ও পুরাতন নবাবগঞ্জ বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মুকুল।

এ সময় বক্তব্য রাখেন নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সজিবর রহমান,সহ-সভাপতি আশরাফ আজাদ জরিপ, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আফছার আলী, কার্যকরী সদস্য আলহাজ্ব ওমর ফারুক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি মাহাবুব হাসান সোহেল।

অনুষ্ঠানে রসিক মেয়র মোস্তফা বলেন, নবাবগঞ্জ বাজারের সোভাবর্দ্ধণে প্রধান ফটকে একটি আকর্ষনীয় গেট স্থাপন করা হবে। এ ছাড়াও বাজারের সবগুলো পকেট গেট নির্মাণ এবং বাথরুম সংস্কার করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা