,

গাড়িবহরে হামলায় পাকিস্তানে ৮ সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানে পাঞ্জগুর জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন সেনা সদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী গিচাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা আরও জানায়, এখন পর্যন্ত এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার না করলেও এ ঘটনায় বেলুচ স্বাধীনতাকামী বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সেনা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত এক দশক ধরে বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের দমনে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে পাক সেনারা।

প্রায়সই পাক সেনাদের ওপর বেলুচ বিদ্রোহীরা হামলা চালিয়ে থাকে। বিশেষ করে বছরখানেকই ধরেই এসব হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলার প্রধান টার্গেটই মূলত পুলিশ-সেনাসহ নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক