,

রিমান্ডে থাকা আসামির মৃত্যু

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় রিমান্ডে থাকা আফসার আলী (৩৫) নামে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তবে বাথরুমে গলায় স্ট্যান্ড ফ্যানের তার পেঁচিয়ে ওই আসামি আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় সদর মডেল থানায় এ ঘটনা ঘটে। মৃত আফসার আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়ার মহসিন আলীর ছেলে।

ইতিমধ্যেই এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার (৫ জুলাই) দুপুরে ১ কেজি ১৯৫ গ্রাম হেরোইনসহ সদর উপজেলার বাগডাঙ্গার শুকনাপাড়া এলাকার একটি আমবাগানের সামনে র‌্যাবের হতে ধরা পড়েন আফসার আলী। ওইদিনই মামলা দায়েরের পর থানায় সোপর্দ করা হয় তাকে।

সোমবার পুলিশ তাকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন সন্ধ্যা ৭টার দিকে আদালত থেকে আফসারকে নিয়ে এসে থানা হাজতে রাখা হলে ৭টা ২০ মিনিটে সে হাজতখানার স্ট্যান্ড ফ্যানের তার গলায় পেঁচিয়ে বাথরুমে আত্মহত্যার চেষ্টা করে।

এ সময় পুলিশ সিসিটিভিতে এ দৃশ্য দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফসারকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক রুহানী আকতার জানান, মূলত বুকের ব্যথা ও শ্বাসকষ্টেই মারা যায় আফসার আলী।

এদিকে, ঘটনার পর পরই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা