শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধনসহ জাতীয় সংসদে ছয়টি বিল উত্থাপন করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপিতত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে বিলগুলো উত্থাপন করেন।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল-২০২০ উত্থাপন করেন। বিলটি ৩০ দিনের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্ররণ করা হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উত্থাপন করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০। পরীক্ষা নিরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য এ বিল দুটি শিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল-২০২০ উত্থাপন করেন। পরীক্ষা- নিরীক্ষা করে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল-২০২০ উত্থাপন করেন। ছয় সপ্তহের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষার করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আকাশ পথে (মন্ট্রিল কনভেনশন) বিল-২০২০ উত্থাপন করেন। এ বিলটি এক মাসের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্ররণ করা হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ