বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফীর জ্বর কমেছে

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের আক্রান্ত মাশরাফী বিন মোর্ত্তজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার ভাই মোরসালিন বিন মোর্ত্তজা। বিশেষ করে জ্বর কমেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের।

মোরসালিন বিন মোর্ত্তজা বলেন, ‘এই মুহূর্তে কোনো সমস্যা নেই। জ্বর কমে এসেছে। শরীর ব্যথা একটু আছে, তবে কাল থেকে একটু কমেছে।’

দেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক ও নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফীর শনিবার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে। এর আগে দুই-তিন ধরে জ্বরে ভোগায় শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি।

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মাশরাফী সংকট মোকাবিলায় সক্রিয় ছিলেন। নিজের নির্বাচনী এলাকায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হন তিনি। তার করোনা আক্রান্ত হওয়ার খবরে তাই মর্মাহত ভক্ত থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণ।

মাশরাফী শনিবার সন্ধ্যায় ফেইসবুক পোস্টে লিখেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’

সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো লিখেন, ‘আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে