,

দিনে-দুপুরে ৩৫ লাখ টাকা ছিনতাই!

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর জনাকীর্ণ এলাকাগুলোর মধ্যে একটি হলো অলোকার মোড়। সেখান থেকেই আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে একটি মোবাইল ফোন বিক্রেতা প্রতিষ্ঠানের প্রায় ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় পুলিশ বলছে, দিনে-দুপুরে ওই এলাকায় এমন ছিনতাই সম্ভব নয়। তবুও ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ছিনতাইকারীদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনার বিবরণ দিয়ে অলোকার মোড়ের ভিভো মোবাইল ফোন শো-রুমের প্রোপ্রাইটর রঞ্জন রায় জানান, তারা কয়েকজন ব্যবসায়ী মিলে শো-রুমটি চালান। তাদের নতুন কিছু ফোন নেওয়ার জন্য টাকা ভিভোর ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা ছিল। আর সে জন্য তাদের দুজন কর্মী বৃহস্পতিবার দুপুরে দুটি ব্যাগে করে প্রায় ৩৫ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন।

রঞ্জন রায় আরও জানান, তারা শো-রুম থেকে বের হয়ে রাস্তায় নামতেই মোটরসাইকেল আরোহী দুই যুবক এসে একজনের কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেন। নগরীর সাহেব বাজারের দিক থেকে আসা মোটরসাইকেলটি নিউমার্কেট হয়ে রেলগেট এলাকার দিকে চলে যায়।

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। প্রাথমিক তদন্ত এবং ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ‘ছিনতাইয়ের ঘটনাটি পরিকল্পিত মনে হয়েছে। কারণ ওই সময় পুরো এলাকা জনাকীর্ণ ছিল। সহজেই ছিনতাইকারীদের আটকানো যেত।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনা যাই ঘটুক আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা