,

আল্লামা শফীর উত্তরসূরী যে হলেন

news-image

নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আমৃত্যু হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক পদে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসার শুরা কমিটি। সেসঙ্গে তার মৃত্যুর পর মুঈনে মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে।

মূলত তিনিই হবে আল্লামা শফীর মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক। একই সঙ্গে মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রাসার একটি নির্ভরযোগ্য সূত্র।

জানা যায়, বুধবার মজলিসে শুরা কমিটির বৈঠকের শুরুতে জুনায়েদ বাবুনগরীকে রাখা হয়নি। বৈঠক শুরুর আড়াই ঘণ্টার বেশি সময় পর দুপুর পৌনে ১টার দিকে মাদ্রাসার পরিচালনা কমিটির সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ডাকা হয় বলে জানিয়েছে হেফাজতে ইসলামের একটি সূত্র।

এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক হেফাজতে ইসলাম নেতা জানিয়েছেন, বাবুনগরী শুরা কমিটির সদস্য না, তাই তাকে বৈঠকে রাখা হয়নি।

তবে মাদ্রাসার আরেকটি সূত্র জানিয়েছে, ২০১৭ সালে অনুষ্ঠিত শুরা কমিটির বৈঠকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শুরা সদস্য করা হয়। ওই সময় তাকে মাদ্রাসার সহযোগী পরিচালক করা হয়।

যদিও সম্প্রতি একটি ভিডিও বার্তায় মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী জানিয়েছেন, কাউকে ভারপ্রাপ্ত মহাপরিচালক বা সহকারী পরিচালক পদ দেওয়া হয়নি।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১৭ সালের পর আজই দ্বিতীয়বার বৈঠকে বসে শুরা কমিটি। এই বৈঠক নিয়ে কেউ সরাসরি বক্তব্য না দিলেও সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা রোগে ভুগছেন। নিয়মতান্ত্রিকভাবে পরবর্তী মহাপরিচালক নির্বাচন করতেই এই বৈঠক ডাকা হয়। বৈঠকে মৃত্যুবরণ করা সদস্যরা ছাড়া প্রায় সব শুরা সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মজলিসে শুরার সদস্যদের কয়েকজন হলেন- ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা পরিচালক ও হাইয়াতুল উলয়া কো-চেয়ারম্যান আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ মাদ্রাসা নায়েবে মুহতামিম ও বেফাক যুগ্ম-মহাসচিব মুফতি নুরুল আমিন, ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী।

আর হাটহাজারীর আল জামিয়াতুল ইসলামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী, ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী ও হাটহাজারীর ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা