,

আট পণ্যের লাইসেন্স বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের আটটি পণ্যের অনুকূলে প্রদত্ত লাইসেন্স বাতিল করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

বিএসটিআইয়ের সার্টিফিকেশন কমিটির সভায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮ এর ১৬(৫) ধারা এবং লাইসেন্সিং এগ্রিমেন্ট মোতাবেক লাইসেন্সগুলো বাতিল করা হয়। মঙ্গলবার বিএসটিআই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

লাইসেন্স বাতিল করা পণ্যগুলো হলো-

রংপুরের কোতয়ালীর গ্রীণ অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজের ‘বাসমতি’ ব্র্যান্ডর ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, সাভারের আশুলিয়ার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ‘ইফাদ সলিড গোল্ড’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, ময়মনসিংহের শম্ভুগঞ্জের এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘পিউরিভা’ ও ‘রাইপ’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, নরসিংদীর শিবপুরের গ্রিন ট্রেড হাউজের ‘টেস্টি’ ব্র্যান্ডের ফর্টিফাইড পাম অলিন, চট্টগ্রামের চান্দগাঁওয়ের ‘ওকে’ ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন এবং রংপুরের মিঠাপুকুরের ‘আরডি জুসিলা’ ও ‘আর ডি ফজলী’ ব্র্যান্ডের ম্যাংগো ফ্রুট ড্রিংকস।

বৈধ লাইসেন্স নেয়া ছাড়া এসব পণ্য বিক্রয়-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বিএসটিআই। একসঙ্গে ক্রেতাদের এসব ব্র্যান্ডের পণ্য ক্রয় থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা