,

এখনও নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ডিপ কোমায় থাকা আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর অবস্থার কোনো উন্নতি হয়নি।

শুক্রবার মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক এমপি তানভীর শাকিল জয় বলেন, তার বাবার শারীরিক অবস্থা আগের মতো সংকটাপন্নই আছে, কোনো উন্নতিও হয়নি।

গত ১ জুন গুরুতর অসুস্থ হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। এরপর পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। প্লাজমা থেরাপিতে কিছুটা সুস্থ হলে ৫ জুন তাকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়ার কথা ছিল। তবে ওইদিনই ভোরে তার ব্রেইন স্ট্রোক হলে সকালে ওই হাসপাতালেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

৬ জুন অবস্থার আরও অবনতি ঘটায় তাকে ভেন্টিলেশনে রাখার পাশাপাশি ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণের সময়সীমা পার হওয়ার পর ৯ জুন নতুন করে সাত সদস্যের আরেকটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

নতুন এই মেডিকেল বোর্ড আরও ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণের সিদ্ধান্ত জানিয়েছিলেন। এই ৭২ ঘণ্টার সময়সীমাও শুক্রবার পার হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা আগের মতোই থাকায় মেডিকেল বোর্ড চিকিৎসা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। এরই মধ্যে অবশ্য তিন দফা তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। সমকাল

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি