,

আন্তর্জাতিক ফ্লাইট আগামী সপ্তাহ থেকে চালু

news-image

নিউজ ডেস্ক : করোনার কারণে দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহিবুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, জুনের তৃতীয় সপ্তাহে যেকোনো দিন আমরা আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করব। প্রথমে আমার লন্ডন রুটে ফ্লাইট চালু করব। পরে ফ্লাইট শুরু হওয়ার তারিখ জানিয়ে দেয়া হবে।

অন্যান্য এয়ারলাইন্স নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে মুহিবুল হক বলেন, কাতার এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ট্রানজিট হিসেবে যাত্রী নিতে চায় অন্যকোনো গন্তব্যের জন্য। এ বিষয়ে তারা একটি আবেদন করেছে। আমরা সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।

‘তবে এ মুহূর্তে তারা বাংলাদেশ থেকে কোনো যাত্রী কাতারে ঢুকাতে রাজি হয়নি। শুধু অন্য গন্তব্যের জন্য দোহাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বাংলাদেশ থেকে যাত্রী নিতে চায়।’

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। প্রায় আড়াই মাস বন্ধ রাখার পর ১ জুন থেকে স্বাস্থ্য বিধি নিশ্চিতের ৩৫টি নির্দেশনা জারি করে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বেবিচক।

প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা