,

এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

news-image

রংপুর ব্যুরো : এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যাও সন্তোষজনক বলেছেন প্রতিষ্ঠান প্রধানরা।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর ক্যাডেট কলেজ থেকে এবার ৫৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ৫৪ জনই জিপিএ-৫ পেয়েছে। রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে ৫০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৭ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩১১ জন। দু’জন পরীক্ষার্থী অসুস্থ্যতার জন্য উত্তীর্ণ হতে পারেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। রংপুর জিলা স্কুলে ২৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন।

রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৬ জন পরীক্ষা পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৫ জন। মিলেনিয়াম স্টারস্ স্কুল এন্ড কলেজে ১৩১ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে ৪’শ জন পরীক্ষা দিয়ে ৩৯৫ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা