,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার,আটক ১

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় এলাকা থেকে ১ টি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সুমন মিয়া(৪৪) কে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার সকাল ১০ টার অভিযানে আটক সন্ত্রাসী সুমন শহরের মধ্যপাড়া এলাকার মো: মুসলেম মিয়ার ছেলে।
সন্ত্রাসী সুমন জেলার পশ্চিম পাইকপাড়া এলাকায়  মানুষকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়-ভিতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিওিতে ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সুমনকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশী চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা