বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও রণক্ষেত্র আশুলিয়া

Asuliaশ্রমিক-পুলিশ সংঘর্ষে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে আশুলিয়া। মালিক পক্ষ শ্রমিকদের ন্যূনতম পাঁচ হাজার তিনশ’ টাকা মেনে নেওয়ার পরও মাসিক বেতন আট হাজার টাকা করার দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

    এদিন সকাল ৮টার পর আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপ, নিট এশিয়া, বাংলাবাজার এলাকার আর্টিস্টিক ডিজাইন লি., ক্যাথে অ্যাপারেলসসহ ১০টি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে।

পরে তারা আশপাশের আরও বেশ কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকদের বের করে নিয়ে আসে। বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল সোয়া ৮টা থেকে বাইপাইল, আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও রা¯ত্মায় টায়ার, বাঁশ ও কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয়।

এ সময় পুলিশ শ্রমিকদের রা¯ত্মা থেকে সরিয়ে দিতে চাইলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতে নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট, জলকামানসহ হালকা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে শিল্প পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার বলেন, মালিক পক্ষ পাঁচ হাজার তিনশ’ টাকা মেনে নেওয়ার পরও কেন তারা আবার বিক্ষোভ দেখাচ্ছে তা বলতে পারছি না। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে মন্ত্রিসভা কমিটি

টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ৫-৬ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি