সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে অপ্রয়োজনে যান চলাচল করলেই মামলা দিচ্ছে পুলিশ

news-image

রংপুর ব্যুরো : মরণঘ্যাতি করোনা ভাইরাস প্রতিরোধে রংপুরে সর্বোচ্চ সতর্কতায় মেট্রোপলিটন পুলিশ। নগরীর প্রবেশ দ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে সড়ক, হাট-বাজারে জনসমাগম কমাতে কাজ করছেন তারা। জনগণকে সচেতন করার পাশাপাশি নগরীতে যান চলাচল সীমিত করা হয়েছে। অপ্রয়োজনে নগরীতে যান চলাচল করলে দেয়া হচ্ছে মামলা। গুনতে হচ্ছে জরিমানা।

আজ মঙ্গলবার নগরীর পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড়, শাপলা চত্ত্বর, মডার্ণ মোড়, মেডিকেল মোড় এলাকায় পুলিশ চেস্টপোস্ট বসিয়ে প্রয়োজন ছাড়া পথচারী ও যানবাহনে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে। অপ্রয়োজনে নগরীতে যান চলাচল করলেই মামলা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। এ সময় পথচারী ও যানবাহনে চলাচল করা মানুষদের অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশ দেয়া হয়েছে। সেই সাথে নগরীর বিভিন্ন থানা-ওয়ার্ড-পাড়া-মহল্লায় পুলিশ মাইকিং করে জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যহত রেখেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) জমির উদ্দিন বলেন, প্রয়োজন ছাড়া যে সকল মানুষজন গাড়ি, মোটরসাইকেল নিয়ে নগরীতে ঘোরাফেরা করছে এবং যারা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বের হয়েছে তাদেরকে মামলা দেয়া হয়েছে। এতে করে যারা অপ্রয়োজনে ঘোরাফেরা করতে তারা মামলার ভয়ে আর বাড়ি থেকে বের হবে না। মেট্রোপলিটন পুলিশ করোনা মোকাবেলায় প্রথম সারিতে থেকে কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী