,

বাংলাদেশকে কটাক্ষ করা ভিডিও সরিয়ে নিয়েছে ইউটিউব

moka moka 16বাংলাদেশকে কটাক্ষ করে প্রকাশিত ভিডিও তীব্র প্রতিবাদের মুখে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইউিটউব। বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলাকে সামনে রেখে একদল ভারতীয় ইউটিউবে তিনটি ভিডিও আপলোড করে। সেখানে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা হয়। বাংলাদেশের ছেলেমেয়েরা এর প্রতিবাদে ফেটে পড়ে। এবং সেই চাপের মুখে ইউটিউব সবচে অধিক প্রচারিত ভিডিওটি আজ কিছুক্ষন আগে (বাংলাদেশ সময় ভোর পোনে ১ টা) সরিয়ে নেয়।

সরিয়ে নেয়া লিংকটি হলো- https://www.youtube.com/watch?v=S-HsZ_Uu11s

এই ভিডিওটির ভিউ সংখ্যা ছিল ২,৮৫,০০০ যা দ্রুত বাড়তে শুরু করেছিল। এটাকে প্রতিহত করার জন্য বাংলাদেশের কিছু ছেলে ফেসবুকে একটি ইভেন্ট পেজ খোলে, এবং তার মাধ্যমে সবাইকে সংগঠিত করে ইউটিউবে ক্রমাগত রিপোর্ট করতে থাকে। এবং কিছুক্ষণ আগেই ওই ভিডিওটি সরিয়ে নিতে বাধ্য হয় ইউটিউব।

এই কাজটি করার পেছনের একজন মানুষ জাহিদ ইবনে জাহান (নিক যাযাবর পৃথিবী) প্রিয়.কম-কে জানান, "আমরাই পারি !!! আমরা পারবো !!! আমরা হেরে যেতে শিখিনি !!!!!!" এই বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, অনুভূতি প্রকাশ করার মতো অবস্থা নেই। এখন বাকি দুটো ভিডিও নামানোর ব্যবস্থা করতে হবে। তিনি প্রিয়.কম-কে এই ধরনের প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গতকাল থেকে প্রিয়.কম সিরিজ আকারে এই বিষয়ে প্রতিবেদন এবং আপডেট দিয়ে যাচ্ছিল। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তীব্র প্রতিবাদের মাধ্যমে এই নোংরা ভিডিওকে প্রতিহত করতে সমর্থ হয় বাংলাদেশের তরুন ছেলেমেয়েরা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ