,

প্রথমবার মোশাররফ-তাহসান

Untitled-18-400x225বিনোদন প্রতিবেদক : অভিনেতা হিসেবে তুমুল জনপ্রিয় মোশাররফ করিম। আর গায়ক হিসেবে তাহসানের জনপ্রিয়তাও কম না। বিশেষ করে শহুরে শ্রোতাদের কাছে। তাহসানের সঙ্গে মোশাররফ করিমের বেশ কিছু মিল আছে। প্রথম মিলটি মোশাররফ নিজে ভালো গান গাইতে পারেন এবং গীতিকার হিসেবেও তার সুনাম রয়েছে। অন্য দিকে তাহসানও অভিনেতা হিসেবে এরই মাঝে নিজের একটি জায়গা তৈরি করে নিয়েছেন।
এবার এই দুই তারকাকে নিয়ে একটি নাটক নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা জীবন শাহাদাৎ। নাটকের নাম ‘আজ শুভ দিন’। গল্প ভাবনা ইফাত জাহান, পান্ডুলিপি মোহাম্মদ আবু রাজিনের। ১৯ থেকে ২০ মার্চ ঢাকার আজিমপুরে নাটকটির শুটিং হবে। এ নাটকে তাহসান একজন সংগীতশিল্পী হিসেবে অভিনয় করবেন আর মোশাররফ করমিকে দেখা যাবে একজন সিডি দোকানদারের ভূমিকায়।
নির্মাতা আমাদের সময়কে বলেন, ‘অনেক দিন পর আমি একটা কাজ করতে যাচ্ছি। তাই ব্যতিক্রম কিছু নিয়ে আসতে চাই দর্শকের জন্য। নাটকের গল্পের প্রয়োজনে মোশাররফ-তাহসানকে নিয়ে কাজ করছি। ওনাদের দুজনকে এক ফ্রেমে দেখতে ভালো লাগবে।’
নাটকের নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। নাটকটি আগামী ঈদের জন্য নির্মাণ করা হচ্ছে বলে জানান নির্মাতা। খান মোহাম্মাদ হুসাইন

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর